আন্তর্জাতিক

থানা ঘেরাও ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নবীনবাগ নামক এলাকায় এ দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে নেমে বেশ কয়েকজন যুবক তাদের রাস্তা থেকে তুলে নেয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ঐ শিক্ষার্থীকে গণধর্ষণ করে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করে এবং ধর্ষকদের বিচার চেয়ে আল্টিমেটাম প্রদান করে।

পরবর্তীতে ধর্ষকদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জস্থ ঘোনাপাড়া নামক স্থানে অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। অবরোধের প্রেক্ষিতে সড়কটিতে ইতোমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ