আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলের আবার ক্ষেপণাস্ত্র হামলা, ৩ সেনা নিহত

সিরিয়ার ওপর ইসরাইলের হামলা
সিরিয়ার ওপর ইসরাইলের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ার তিন সেনা নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আজ (বৃহস্পতিবার) এই খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। রাজধানী দামেস্ক এবং এর আশপাশের আকাশে বহুসংখ্যক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইসরাইল ৪ দফা হামলা চালালো।

গতকাল সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, ইসরাইল দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত সপ্তাহ হতে রাজধানী দামেস্ক ও শহরের আশপাশে অন্তত চারদফা বিমান হামলা চালিয়েছে তেল আবিব। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ