আন্তর্জাতিক

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৭: বিবিসি

ইউক্রেনে হামলায় বিশ্ব নেতাদের ক্ষোভ
ইউক্রেনে হামলায় বিশ্ব নেতাদের ক্ষোভ

রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনীয় পুলিশ। বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওডেসার অদূরে পদিলস্ক এবং মারিউপোল শহরে এ হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দেশটির কর্মকর্তারা জানান, ওডেসার অদূরে পদিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় ছয় জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। এই ঘটনায় ১৯ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। দেশটির মারিউপোল শহরে অন্য একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল দেশটির সামরিক বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে আক্রমণকারীদের পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে জানানো হয়েছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি এবং এর আধুনিকায়নের সক্ষমতা দুর্বল করার জন্য ‘ব্যাপক’ নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার ‘ভয়াবহ হামলা’র জবাব নিয়ে আলোচনার জন্য জরুরি ‘কোবরা সভা’র আহ্বান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি জি৭ নেতাদের সঙ্গে ফোনকলে বৈঠকে বসার কথা রয়েছে তার।

তবে লোকজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের শপথ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর ওই ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ