আন্তর্জাতিক

ইউক্রেনের নোভা কাখোভকা শহর এখন রাশিয়ার দখলে

ইউক্রেনের আরও একটি শহর রুশ বাহিনীর দখলে
ইউক্রেনের আরও একটি শহর রুশ বাহিনীর দখলে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা এখন রাশিয়ার দখলে। শহরটিতে এখন টহল দিচ্ছে রুশ সেনা সদস্যারা। শহরটির মেয়র ভলোদিমির কোভালিঙ্কোর তথ্যের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

নোভা কাখোভকার মেয়র বলেন, রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিয়ে সব সরকারি ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে দিয়েছে।

নোভা কাখোভকা একটি ছোট্ট শহর। কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত, যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপকে পানি সরবরাহ করে চ্যানেলের মাধ্যমে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই খেরসন, মিকোলেইভসহ আরও কয়েকটি শহর রুশ সেনাদের দখলে চলে আসবে।

বেশ কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।’

রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রুশ বাহিনী। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ