আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধাপরাধের বিচার হবে : ব্রিটেন

টানা ৬ দিনে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া
টানা ৬ দিনে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া

পরমানু শক্তিধর দেশ রাশিয়া টানা ৬ দিনের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইউক্রেনে। স্থল, নৌ ও বিমান পথে সাড়াশি অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এতে করে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইউক্রেনজুড়ে। রাশিয়ার এই আগ্রাসি হামলার জন্য তাদেরকে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি দাড় করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৃটেন।

মঙ্গলবার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোন দেশ এতো ভয়াবহতা আর দেখিনি। রুশ বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে একযোগে ইউক্রেনের উপর ঝাপিয়ে পড়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়ছে।

ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের ৫ লাখ ২০ হাজারের বেশি বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছেন। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির।

এই পরিস্থিতিতে মঙ্গলবার যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইউক্রেনে সংঘটিত যেকোনো যুদ্ধাপরাধের বিচার করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা যে সব পদক্ষেপ নিচ্ছি তার ভেতরে আমরা যুদ্ধাপরাধের প্রমাণ সংরক্ষণ করার প্রচেষ্টাকেও সমর্থন করছি।’

রাশিয়ার ব্যাপক হামলার মুখে অবিলম্বে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সেটি প্রত্যাখ্যান করে।

বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডমিনিক রাব এ বিষয়ে বলেন, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ইচ্ছুক নয়, কারণ এতে করে রুশ বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করার প্রবণতা বাড়বে, যা ‘স্পষ্টভাবে উত্তেজনা বাড়াবে’।

তিনি আরও বলেন, এর পরিবর্তে ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাজ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশ্বাসী। এতে করে পুতিনের যুদ্ধের অর্থের জোগান ব্যাহত হবে।

দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরের কেন্দ্রস্থল ঘিরে ফেলেছে রুশ সৈন্যরা। সে অঞ্চল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, রাশিয়ার সৈন্যরা শহরটিতে স্থল হামলা শুরু করেছে। এ শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছাকাছি।

ফেসবুক পোস্টের মাধ্যমে খেরসন শহরের মেয়র ইগর কয়খায়েভ জানিয়েছেন, ‘খেরসন শহরের প্রবেশমুখে রাশিয়ার সৈন্যরা চেকপোস্ট বসিয়েছে। খেরসন ইউক্রেনের ছিল এবং থাকবে।’

এছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেন টোয়েন্টিফোরকে খেরসন-ভিত্তিক সাংবাদিক এলিনা পানিনা জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা শহরটি ঘিরে ফেলেছে। সবদিকে রাশিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে।

স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, শহরে এখনও বিদ্যুৎ ও পানি সরবরাহ রয়েছে। তবে তিন লাখ অধিবাসীর জন্য শহরের ভেতরে খাদ্য সামগ্রী নিয়ে আসা বেশ কঠিন হয়ে গেছে। কারণ, শহরের বাইরে বিভিন্ন গুদামে খাদ্য মজুদ করা রয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ