আন্তর্জাতিক

ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলা, ৭০ সেনা নিহত

ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলা, ৭০ সেনা নিহত
ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলা, ৭০ সেনা নিহত

ইউক্রেনের এক সামরিক ঘাঁটিতে হামলা করেছে রুশ সেনারা। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও রাজধানী কিয়েভের মধ্যবর্তী অঞ্চল অখতিরকায় এ সামরিক ঘাঁটি অবস্থিত। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমত্র জিভিতস্কাই সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছেন।

দিমত্র জিভিতস্কাই রুশ সেনাদের গোলাবর্ষণে ধ্বংস চারতলা একটি ভবনের ছবি পোস্ট করেন। পরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, সামরিক ঘাঁটিতে হামলায় ইউক্রেনের সেনাদের পাশাপাশি পাল্টা হামলায় কয়েকজন রুশ সেনাও প্রাণ হারিয়েছেন। এছাড়া রুশ সেনারা বেসামরিক নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে বলে দাবি করেন তিনি।

এর আগে সোমবার রাতে ইউক্রেন সরকার দাবি করে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ