আন্তর্জাতিক

পুতিনকে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়তে হবে: বাইডেন

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

টানা ৭ দিন ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের অনেক শহর দখলেও নিয়েছে রুশ বাহিনী। তবে এই যুদ্ধে রাশিয়া জিতলেও দিন শেষে পুতিন হারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনকে হুঁশিয়ার করে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে সফল হলেও এই আগ্রাসনের জন্য তাঁকে দীর্ঘ মেয়াদে চড়া মূল্য দিতে হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিনকে এই হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, তিনি (পুতিন) যুদ্ধক্ষেত্রে হয়তো সফলতা পেতে পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদে তাঁকে ক্রমাগত চড়া মূল্য দিতে হবে। পুতিনের সামনে কত বড় বিপদ আসছে সে সম্পর্কে তাঁর ধারণাই নেই।

যুক্তরাষ্ট্রের প্রাইম টাইমে দেওয়া বার্ষিক এই ভাষণে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজ চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন।

ভবিষ্যতে রাশিয়ার সেনাবাহিনীকে বিপদে ফেলতে আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন বাইডেন। তিনি বলেন, তাঁরা প্রযুক্তি খাতে রাশিয়ার প্রবেশাধিকার কেড়ে নিচ্ছেন। এই পদক্ষেপের মধ্য দিয়ে সামনের বছরগুলোতে রাশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি কমে যাবে। রাশিয়ার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে।

বাইডেন আরও বলেন, এ যুগের ইতিহাস লেখা হলে দেখা যাবে, ইউক্রেনে পুতিনের চালানো হামলা রাশিয়াকে দুর্বল করেছে। আর বাকি বিশ্বকে করেছে শক্তিশালী।

ভাষণের আগে গতকাল সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। তখন তিনি ইউক্রেনে মার্কিন সেনাদের সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি নাকচ করে দেন।

কংগ্রেসে দেওয়া ভাষণেও বাইডেন স্পষ্ট করে বলেন, ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে সংঘাতে জড়াতে যাবেন না মার্কিন সেনারা।

বাইডেনের ভাষ্য, ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন করা হয়নি। বরং ন্যাটো মিত্রদের রক্ষায় এই সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ