জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ধারণা করছে, ইউক্রেনে রাশিয়ার হামলা দীর্ঘায়িত হলে মানবিক বিপর্যয় দেখা দেবে। যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের এক কোটি ২০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবেন। এমনকি তাদের খাদ্য সংকটে দেখা দেবে চরমভাবে। তখন এই বিশাল জনগোষ্ঠীর ত্রাণের দরকার হবে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি তিনি ইউক্রেনে থাকা সাধারণ মানুষদের মানবিক সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
এদিকে টানা অষ্টম দিন ধরে ইউক্রেনে চলা রাশিয়ার সামরিক অভিযানে কারণে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদক লেউইস গুডঅল জানিয়েছেন, ২০১৫ সালে শরনার্থী সঙ্কটের সময় ১৩ লাখ শরনার্থী হয়েছিল ইউক্রেন থেকে। চলমান যুদ্ধের কারণে আগামী এক সপ্তাহেই মধ্যে এই সংখ্যা পেরিয়ে যেতে পারে।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
এ পর্যন্ত খেরসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা। আরও কয়েকটি শহর তাদের নিয়ন্ত্রণে নেওয়ার অপেক্ষায় রয়েছে তারা।