আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৩০

 পাকিস্তানে মসজিদে বোমা হামলা
পাকিস্তানে মসজিদে বোমা হামলা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।

হামলার সময়ে একজন প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার বলেন, 'আমি মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সহসা বোমা বিস্ফোরণে আমি মসজিদ প্রাঙ্গণ থেকে ছিটকে রাস্তায় পড়ে যাই। চোখ খোলার পরে চারদিকে কেবল ধোঁয়া ও বিক্ষিপ্তভাবে ছড়ানো মানুষের অচেতন দেহ দেখতে পাই।'

মূলত পেশওয়ার আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি শহর। এর আগেও তালেবান শহরটির বিভিন্ন স্থানে হামলা চালায়।

পাকিস্তানের পুলিশ অফিসার মো. সাজ্জাদ খান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, আমরা একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই হতাহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। আমরা এ বিষয়ে তদন্ত করছি। আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান আসিম খান।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে আইএস কিংবা তালেবানের কেউ এই হামলা চালাতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশপাশি আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ