বিশ্বজুড়ে মহামারি করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৯১০ জন।
শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বিশ্বে নতুন শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত হয়েছিলেণ ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন।
শনিবার করোনার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার্স থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত এক দিনে বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ কোরিয়ায় ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন মারা গেছেন ১৮৬ জন।
অন্যদিকে এই দিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৮৬ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমাসে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।