রাশিয়ার অভ্যন্তরে টুইটার এবং ইউটিউবে অ্যাকসেস সীমিত বা ব্লক করেছে। জনপ্রিয় এই দু'টি সোশ্যাল মিডিয়ার আগে ফেসবুকের অ্যাকসেস সীমিত করা হয়েছিল। তাস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
তাস নিউজ এজেন্সি বলেছে যে, রাশিয়ান মিডিয়া নিয়ন্ত্রকের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়েছে, যেদিন রাশিয়া তার আক্রমণ শুরু করেছিল সেদিন (২৪ ফেব্রুয়ারি) প্রসিকিউটর জেনারেল অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে টুইটারে অ্যাকসেস সীমিত করা হয়েছিল।
ফেসবুক বলেছে রাশিয়ার এমন পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘শিগগির লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান নিজেদেরকে নির্ভরযোগ্য তথ্য থেকে বিচ্ছিন্ন দেখতে পাবে... এবং কথা বলা থেকে নীরব হয়ে যাবে।’