আন্তর্জাতিক

ইউক্রেনের মারিওপোল বন্দর নগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী

ইউক্রেনের মারিওপোল বন্দর নগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী
ইউক্রেনের মারিওপোল বন্দর নগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী

ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী মারিওপোল রুশ বাহিনী ঘিরে ফেলেছে। গত কয়েক দিনের নির্মম হামলার পর রুশ সেনাবাহিনী শহরটি অবরুদ্ধ করে। নগরীর মেয়র শনিবার এ কথা জানিয়ে মানবিক করিডোর তৈরির আহবান জানিয়েছেন।

আজভ সাগরের তীরবর্তী শহরটিতে সাড়ে চার লাখ লোকের বসবাস। রুশ বাহিনী গত কয়েকদিন ধরে শহরটিতে একের পর এক বোমা ও গোলা হামলা চালায়। প্রচন্ড শীতের মধ্যে শহরটি পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

মেয়র ভাদিম বয়শেঙ্কো তার টেলিগ্রাম একাউন্টে এক বার্তায় বলেন, এখন আমরা মানবিক সংকট মোকাবেলার চেষ্টা করছি। একইসঙ্গে মারিওপোলের অবরুদ্ধ অবস্থা কাটানোরও সম্ভাব্য সব ধরনের উপায় বিবেচনা করছি।

তিনি আরো বলেন, অস্ত্রবিরতিকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, যেন নগরীতে খাদ্য ও ঔষধ সরবরাহ শুরু করা যায়।

উল্লেখ্য, রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে এটি তাদের যুদ্ধের গতিকে আরো অগ্রগতি দেবে। কারণ তখন দখলকতৃ ক্রিমিয়ার সঙ্গে মারিওপোলের সরাসরি যোগাযোগ স্থাপন করে সৈন্যদের যাতায়াত সহজ করা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ