আন্তর্জাতিক

পাকিস্তানের মসজিদে বোমায় নিহত বেড়ে ৫৬

পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা
পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৬ জন।

আহত আরও ১৯৪ জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ হয়েছে বিভিন্ন প্রদেশে। এ সব কর্মসূচিকে ঘিরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। কারা এই হামলা করেছে তা এখনো জানা যায়নি। কোন জঙ্গিগোষ্ঠীও দায় স্বীকার করেনি।

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) কুচা রিসালদার মসজিদে জুম্মার নামাজের সময় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিনত হয় মসজিদের চারপাশ।

ভাঙা সিলিং, ধসেপড়া দেয়াল, দুমড়েমুচড়ে যাওয়া ফ্যান, বিধ্বস্ত মেঝে সব কিছুই যেন মৃত্যুপুরীতে পরিনত হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখলাম এক লোক গুলি চালাতে শুরু করল। এরপর মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আমি জানি না তারপর কি হয়েছিল। আমার হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। খবর পেয়ে হতাহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

হামলার ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে এবং পাহারারত পুলিশের ওপর গুলি চালায়। অপর হামলাকারী মসজিদের ভেতর দৌড়ে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ