আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৫৬ জনে। শুক্রবার (০৪ জানুয়ারি) জুমার নামাজের সময় পেশোয়ারে শিয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। নিহত হন ৫৬ জন। আহত হয়েছেন অন্তত ১৯০ জন। আশঙ্কাজনক অবস্থায় আছেন অনেকেই। খবর এএফপি।

এই ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ হয়েছে বিভিন্ন প্রদেশে। এ সব কর্মসূচিকে ঘিরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) কুচা রিসালদার মসজিদে জুম্মার নামাজের সময় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিনত হয় মসজিদের চারপাশ।

ভাঙা সিলিং, ধসেপড়া দেয়াল, দুমড়েমুচড়ে যাওয়া ফ্যান, বিধ্বস্ত মেঝে সব কিছুই যেন মৃত্যুপুরীতে পরিনত হয়।

পেশোয়ার পুলিশের প্রধান মুহাম্মদ ইজাজ খান জানান, দুই সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে মসজিদের কাছে পৌঁছলে তল্লাশির দায়িত্বে থাকা পুলিশ তাদের থামায়। তখন তারা পুলিশের ওপর গুলি চালিয়ে মসজিদে ঢোকে। পরে ভিডিও ফুটেজে দেখা যায়, কালো সালোয়ার-কামিজ পরে শুধু একজন মসজিদে ঢুকেছে।

জুমার নামাজের নিরাপত্তার অংশ হিসেবে সেখানে দু'জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। হামলায় তাদের একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হন। পরে অবশ্য তারও মৃত্যু হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এলাকাটিতে বেশ কিছু বাজার রয়েছে। স্থানীয়রা বলেছেন, জুমার নামাজের দিনে এলাকাটি মানুষের বেশি উপস্থিতি থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর কুসা রিসালদার নামের মসজিদটির ভেতরে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সর্বত্র ছিল ধুলোবালি। হামলায় পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নিন্দা করেছেন। দেশটিতে সম্প্রতি সহিংসতা বেড়েছে। আফগানিস্তান সীমান্তে সামরিক চৌকিতে হামলায় বহু সেনাসদস্যও নিহত হয়েছেন গেল কয়েক মাসে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ