ইউক্রেনে মানবিক সংকট মোকাবেলায় একটি খসড়া প্রস্তাব তৈরি করতে চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এজন্য আগামী সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ। বিভিন্ন কূটনৈতিক সূত্রসমূহ শুক্রবার এ কথা জানায়। সংবাদ বাসসের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি এ বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে।
মেক্সিকো ও ফ্রান্স এই বৈঠকের প্রস্তাব করে বলে সূত্র জানায়। প্রস্তাবে ইউক্রেনে রুশ আগ্রাসনের অবসান, মানবিক সহায়তা দান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।
তবে এ প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির দাবি এ প্রস্তাবে উল্লেখ থাকতে হবে মানবিক সংকটের জন্য রাশিয়া স্পষ্টত দায়ী। আরেক এক কূটনীতিক এ কথা জানান।
ফ্রান্স গত মঙ্গলবারই প্রস্তাবের ওপর ভোটাভুটি চেয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি।