ইউক্রেন আগ্রাসনের ১০ দিন আজ। এরই মাঝে দেশটির বেশ কয়েকটি শহর ও স্থাপনার দখল করে নিয়েছে রুশ বাহিনী। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারা হয়েছে।জীবন ঝুঁকি নিয়ে দেশ ছাড়ছেন তারা। এ সব বেসামরিক মানুষকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দিতে ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ সকাল ১০ টা এই ঘোষণা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মানবিক দিক বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ইন্টারফ্যাক্স, বিবিসি ও আল জাজিরার।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিসহ তিন দাবি জানায় ইউক্রেন।
এগুলো হলো- অবিলম্বে যুদ্ধবিরতি, সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি ও যুদ্ধে ধ্বংস হওয়া শহর-গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করা।