আন্তর্জাতিক

ইউক্রেন ছেড়েছে ১২ লাখ মানুষ : জাতিসংঘ

ইউক্রেনের মানুষ
ইউক্রেনের মানুষ

রাশিয়ার সেনা অভিযানের ১০ম দিন আজ। এই ১০ দিনে ১২ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ বলছে, ১২ লাখ শরণার্থীর প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। যার মধ্যে অর্ধেকই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে এবং বাকিরা ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে।

ইউএনএইচসিআর বলছে, আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন। সংকট চলমান থাকায় অন্তত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র ১০ দিনেই এর কাছাকাছি চলে এসেছে।

রাশিয়ার সেনা অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ