আন্তর্জাতিক

করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ৫,৬৩৭, পৌনে ১৪ লাখ শনাক্ত

বিশ্বে করোনাভাইরাস
বিশ্বে করোনাভাইরাস

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। এই সময়ে মারা গেছে পাঁচ হাজার ৬৩৭ জন। রোববার (৬ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এর আগের দিনের তুলনায় শনাক্ত প্রায় সাড়ে তিন লাখ কমেছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জন।

২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দুই হাজারের বেশি। বিশ্বে এখন মোট মৃতের সংখ্যা ৬০ লাখ ১৫ হাজার ৪৮।

পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৩ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এক কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৯০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন ইউরোপের এই দেশটিতে। আর মারা গেছে এক লাখ ২৪ হাজার ৬৭০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৭৫০ জন এবং শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৭৬৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৫৩৭ জনের।

আক্রান্তের দিকে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৫৫ জন এবং সংক্রমিত হয়েছে পাঁচ হাজার ১৮১ জন।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৫৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৬৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ