আন্তর্জাতিক

মারিউপোলে আবারও যুদ্ধবিরতি ঘোষণা

মারিউপোলে যুদ্ধবিরতি
মারিউপোলে যুদ্ধবিরতি

গেল শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পরও মারিউপোলে ব্যাপক যুদ্ধ সংগঠিত হয়। রুশ বাহিনীকে লাগাতার বোমা বর্ষণ করতে দেখা যায়। একদিন পর আবারও মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা হল। মারিউপোলের সিটি কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

মারিউপোলের সিটি কাউন্সিলের বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। বেসামরিক বাসিন্দারা এই সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।

মারিউপোলের শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ব্যক্তিগত গাড়িতে যাবেন, তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন।

এছাড়া গণপরিবহণে গাড়ির সক্ষমতার সবটুকু ব্যবহার করে যাত্রী নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর একের পর এক বোমা হামলা শুরু করে।

এর কারণস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সাময়িক যুদ্ধবিরতির অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ