আন্তর্জাতিক

নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত
নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী জওয়ানও রয়েছেন। তিনিই পথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে শোনা যাচ্ছে।

রবিবার (৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রবিবার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এনডিটিভি বলছে, কনস্টেবল সাত্তেপ্পা এস কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পার সঙ্গে মেসেরই কয়েকজন বিএসএফ জওয়ানের কথা কাটাকাটি হয়। সেই সময়ই হঠাৎ করেই অভিযুক্ত সাত্তেপ্পা নিজের একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের উদ্দেশে গুলি চালাতে শুরু করেন।

গুলিতে গুরুতর আহত হন ৬ জন। তাদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোটা ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ