আন্তর্জাতিক

মার্কিন আহ্বান প্রত্যাখ্যান

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না পোল্যান্ড

মিগ-২৯ যুদ্ধবিমান
মিগ-২৯ যুদ্ধবিমান

ইউক্রেনের কাছে যুদ্ধবিমান হস্তান্তর করার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল (রোববার) এক টুইটার বার্তায় একথা জানিয়ে বলেছে যে, পোল্যান্ডের বিমানবন্দরগুলিকেও ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকালই (রোববার) মোলদোভা সফরে গিয়ে বলেছিলেন, তার দেশ পোল্যান্ডের যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য ওয়ারশ’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তার এ বক্তব্যের আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটন ওয়ারশ’র সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তার খসড়ায় বলা হয়েছে, পোল্যান্ডের কাছে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি মিগ-২৯ যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনার কৌশল রপ্ত থাকায় তারা স্বাচ্ছন্দে তাৎক্ষণিকভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে। এর বিনিময়ে আমেরিকা পোল্যান্ডকে এফ-১৬ জঙ্গিবিমান দেবে যেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে যা সময়সাপেক্ষ ব্যাপার।

কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত টুইটার বার্তায় বলা হয়েছে, “পোল্যান্ড তার জঙ্গিবিমানগুলোকে ইউক্রেনে পাঠাবে না। তবে আমরা অন্যান্য ক্ষেত্রে ইউক্রেনকে উল্লেখযোগ্য মাত্রায় সহযোগিতা করব।”

ইউক্রেন সরকার রাশিয়ার সামরিক অভিযানের মুখে আত্মরক্ষা করার জন্য পাশ্চাত্যের কাছে যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম চেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশেষভাবে পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি যুদ্ধবিমান চেয়েছেন। কারণ, ইউক্রেনের পাইলটরা এখনই এসব যুদ্ধবিমান ব্যবহার করার যোগ্যতা রাখে। / ইউরোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ