আন্তর্জাতিক

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের মানুষ
ইউক্রেনের মানুষ

ইউক্রেনের জনগণকে নিরাপদ সরে যাওয়ার সুযোগ দিতে ৪ শহরে যুদ্ধবিরতি মেনে চলবে রাশিয়া।

সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি ও আনাদোলু।

খবরে বলা হয়, ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ইউক্রেনের কর্মকর্তারা।

এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এ জন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকে চলছে ইউক্রেনের উপর আগ্রাসন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ