আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত
যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে গতকাল সোমবার একটি স্কুলের বাইরে বন্দুকধারীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

মার্কিন পুলিশ জানিয়েছে, আইওয়ার ইস্ট হাইস্কুলে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার সার্জেন্ট পল পারিজেক বলেন, শিক্ষার্থীরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল। একটি গাড়ি তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ কর্মকর্তারা দুপুর ২টা ৪৮ মিনিটে ওই স্কুলের সামনে পৌঁছায়। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আহত দুই শিক্ষার্থীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন অভিযুক্তদের ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ