আন্তর্জাতিক

২৮৬ ইউক্রেনিয়ানকে দেশে ঢুকতে দেয়নি যুক্তরাজ্য

দেশ ছাড়ছেন ইউক্রেনিয়ানরা
দেশ ছাড়ছেন ইউক্রেনিয়ানরা

ইউক্রেনে হামলার পর থেকেই দেশটির মানুষ যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভাষ্যমতে, এই যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হবে।

এরই মাঝে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় ৩০০ ইউক্রেনিয়ানকে দেশে ঢুকতে দেয়নি যুক্তরাজ্য। ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। সীমান্ত থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিবিসির ঐ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে আসেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। তারপরও অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

বৃটেনকে (যুক্তরাজ্য) খুব আন্তরিক ও মানবিক দেশ বলে এর আগে দাবি করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে কারা তার দেশে প্রবেশ করছে তা যাচাই-বাছাই ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রাশিয়ার হামলা শুরুর পর ১২ দিনে ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এ শরণার্থী সংকট মারাত্মক আকার নিতে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভাষ্যমতে, এ যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে পারেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ