আন্তর্জাতিক

সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া

ইউক্রেনের মানুষ
ইউক্রেনের মানুষ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে আবারও ইউক্রেনের কিছু এলাকায় অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গণমাধ্যমকে এই তথ্য দেন। খবর আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০ টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। কিয়েভ, চেরনিগভ, সুমি এবং মারিউপোল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলে দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া এবং বেলারুশের ‘অধিকৃত অঞ্চল’ এলাকায় ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেওয়ার পূর্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এখনকার উদ্ধার প্রস্তাবে নাগরিকদের রাশিয়া কিংবা রাশিয়ার ভূখণ্ডে পাঠানোর বিষয়ে কোনও দাবি করা হয়নি বলে জানান।

নেবেনজিয়া ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার ভূখণ্ডে সরিয়ে নেয়ার প্রস্তাবের বিষয়ে জানান, কিয়েভের পশ্চিমে ইউক্রেনীয় শহরগুলির দিকেও নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে, তবে শেষ পর্যন্ত এটি নির্ভর করবে তাদেরই ইচ্ছের উপর যে তারা কোথায় যেতে চায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ