আন্তর্জাতিক

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার

মোদীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

ইউক্রেনে আটকা পড়া ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ভারত চালু করেছে ‘অপারেশন গঙ্গা’। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইউক্রেন থেকে তার দেশের ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ আরও কয়েকটি দেশের আটকে পড়া নাগরিকদের উদ্ধার করে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ