আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ আগ্রাসন

যুদ্ধ থামাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এখন তুরস্কে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা

গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে রাশিয়ার উপর নানা হুমকি ধামকি থাকলেও তা পাত্তা দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। যুদ্ধ বন্ধের জন্য দু’দেশের প্রতিনিতিদের মাঝে কয়েক দফা বৈঠকও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি।

অবশেষে যুদ্ধরত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরকে প্রথমবারের মতো এক টেবিলে বসাতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েব এরদোগান। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আনাতোলিয়াতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে অংশ নিতে এক দিন আগে গতকাল বুধবার তুরস্কের এসে পৌছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ বৃহস্পতিবার পৌছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগের কয়েকটি বৈঠক থেকে ভালো কোন সংবাদ না আসায় আজকের বৈঠক নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এজন্য ল্যাভরভকে ‘অপপ্রচার চালানোর জন্য নয় বরং সরল বিশ্বাসে’ বৈঠকে অংশ নিতে আহ্বান জানান তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, এ বৈঠক নিয়ে আমার প্রত্যাশা একেবারেই কম। আমরা যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী, আমরা চাই আমাদের দখল হওয়া অঞ্চলগুলো মুক্ত হোক। এ ছাড়া মানবিক সমস্যাগুলোর সমাধান জরুরি।

যদিও এ বৈঠক নিয়ে বেশ আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি আশা করছেন, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হতে যাওয়া বৈঠক ‘স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে দেবে’।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকে এখনো পর্যন্ত টানা চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ