আন্তর্জাতিক

রাশিয়ার তেল-গ্যাসে নিষেধাজ্ঞা সম্ভব নয়: ডাচ প্রধানমন্ত্রী

মার্ক রুট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
মার্ক রুট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এই মুহূর্তে তার দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করতে পারবে না। এটি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেন ইস্যুতে বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা জানান। রয়টার্সের এক সংবাদে এই তথ্য উঠে এসেছে।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর তেল গ্যাসের নির্ভরতার পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের দুর্বলতাগুলো আলোচনা করা প্রয়োজন। আমি এখনি রাশিয়ার তেল, গ্যাস সরবরাহ বন্ধের পক্ষে নই। এটা সম্ভব নয় কারণ, আমাদের এগুলো প্রয়োজন আর এটা ‘অস্বস্তিকর সত্য’।

যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই–তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিয়েছে। তেলের জন্য রাশিয়ার বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে। যুক্তরাজ্যে চাহিদার ৮ শতাংশ তেল আসে রাশিয়া থেকে।

সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ