অবশেষে তুরস্কের আনাতলিয়ায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এতে অংশ নিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার। বৃহস্পতিবার (১০ মার্চ) পূর্ব ঘোষণা অনুযায়ী তুরস্কের আনাতলিয়া শহরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বৈঠক।
এর আগে বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আন্তালিয়ায় যান। এছাড়া বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও তুরস্কে পৌঁছেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার ১১ হাজার সৈন্য মারা গেছে বলে দাবি করেছে ইউক্রেন।