আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে কয়েকশ’ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে কয়েকশ’ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে কয়েকশ’ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে

ইন্দোনেশিয়ার মেরাপি পর্বতে সৃষ্ট অগ্নুৎপাতে বৃহস্পতিবার ২৫০ জনেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার প্রধান আব্দুল মুহারী বলেন, বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি থেকে রাতে একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটার প্রেক্ষিতে গ্যাস, আগ্নেয়গিরির ছাই, শিলা উদ্গীরণ এবং লাভা ৫ কিলোমিটারেরও বেশি নিচে প্রবাহিত হয়েছে। এতে ২৫৩ জন মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। খবর এএফপি’র।

মুহারি আরো বলেন, লাভা ও বাতাসে আগ্নেয়গিরির উপাদান ছড়িয়ে পড়ায় বাসিন্দাদেরকে মেরাপি পর্বতের ৭ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক রাজধানী যোগিয়াকার্তার কাছে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের কিছু অংশে উত্তপ্ত মেঘ ও ধোঁয়ায় আকাশ ঢেকে রয়েছে।

মাউন্ট মেরাপি ২০২০ সালের নভেম্বরে উদগীরন ঘটার পর থেকে সর্বোচ্চ দ্বিতীয় সতর্কতার স্তরে রয়েছে।

২০১০ সালে শেষ বড় ধরণের অগ্ন্যুৎপাতে ৩ শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল এবং আশেপাশের এলাকা থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল।

এটি ছিল ১৯৩০ সালের পর সবচেয়ে শক্তিশালী অগ্নুৎপাত, যাতে প্রায় ১,৩০০ জনের প্রাণহানী ঘটেছিল। ১৯৯৪ সালের এক অগ্ন্যুৎপাতে প্রায় ৬০ জনের মৃত্যু হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ