আন্তর্জাতিক

ইউক্রেনের মেলিটোপল সিটি মেয়র অপহৃত

মেলিটোপল নগরীর মেয়র ইভান ফেদোরভ
মেলিটোপল নগরীর মেয়র ইভান ফেদোরভ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় -মেলিটোপল নগরীর মেয়র শুক্রবার অপহৃত হয়েছেন। নগরীটি দখল করে রাখা রাশিয়ার সৈন্যরা তাকে অপহরণ করেছে। খবর এএফপি’র।

ইউক্রেনের পার্লামেন্ট টুইটার বার্তায় জানায়, রুশ দখলদার বাহিনীর একটি গ্রুপ মেলিটোপল নগরীর মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করেছে।

পার্লামেন্ট আরো জানায়, শত্রুদের সহযোগিতা করতে অস্বীকার করায় মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করা হয়।

তারা জানায়, অপহৃত হওয়ার সময় মেয়র সরবরাহ কাজে নগরীর দুর্যোগ কেন্দ্রে অবস্থান করছিলেন।

ইউক্রেনের পার্লামেন্টের দেয়া তথ্য অনুযায়ী, আরেক আঞ্চলিক কর্মকর্তা অপহৃত হয়েছেন এবং কয়েকদিন আগে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি মেলিটোপলের ১২০ কিলোমিটার উত্তরের জাপোরিঝিয়ার আঞ্চলিক পরিষদের উপ-প্রধান।

রাশিয়া আগ্রাসনের আগে, মেলিটোপোলে দেড় লাখের বেশি বাসিন্দা ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ