ক্যান্সার হাসপাতালে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, রাশিয়ার সেনারা মাইকোলাইভের একটি ক্যান্সার হাসপাতালে হামলা চালিয়েছে।
১১ মার্চ ফেসবুকে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান ম্যাক্সিম বেজনোশেঙ্কো এ কথা জানান। খবর বিবিসির।
ম্যাক্সিম বেজনোশেঙ্কো বলেন, রাশিয়ারা সেনারা দক্ষিণ ইউক্রেনের শহর মাইকোলাইভের একটি ক্যান্সার হাসপাতালে গোলাবর্ষণ করেছে।
আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান বলেন, দানবরা একটি ক্যান্সার হাসপাতালে হামলা চালিয়েছে। যেখানে পুরো মাইকোলাইভের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, গোলার আঘাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি।
গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে বিশ্বব্যাপি নিন্দার ঝড় উঠলেও যুদ্ধ থেকে সরে আসতে নারাজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার পর বিভিন্ন দেশ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে।