রুশ আগ্রাসন থেকে বাচতে ইউক্রেনের একটি মসজিদে আশ্রয় নিয়েছিলো বেসামরিক জনগন। সেই মসজিদেও হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে একটি মসজিদে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। প্রাপ্তবয়স্ক ও শিশু মিলে সেখানে ৮০ জনের বেশি বেসামরিক ব্যক্তি আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে তুরস্কেরও কিছু নাগরিক আছে। হামলায় হতাহতের বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি।
ইউক্রেনের অভিযোগ, মারিউপোল শহর থেকে লোকজনকে বের হতে দিচ্ছে না রুশ বাহিনী। সেখানে হাজার হাজার মানুষ আটকে আছে।
একটি টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মারিউপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক, শিশু ও তুরস্কের নাগরিক সেখানে ছিল।