আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) বুয়োফওয়ে নামে একটি গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। দূর্ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, দূর্ঘটনার সময় মালবাহী ট্রেনের ১৫টি ওয়াগনের মধ্যে ১২টিই খালি ছিল। কিন্তু, দুর্ঘটনায় পতিত হওয়ার সময় সেটিতে গোপনে কয়েক শতাধিক যাত্রী ভ্রমণ করছিলেন। এতে হতাহতের সংখ্যা বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে এখনও কিছু মরদেহ থাকতে পারে। / আল জাজিরা, এএফপি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: