আন্তর্জাতিক

মেটা'র হেট স্পিচ পলিসিতে পরিবর্তন

রাশিয়ার সহিংসতা নিয়ে পোস্ট করার অনুমতি দিচ্ছে ফেসবুক

মেটা'র ফেসবুক, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার
মেটা'র ফেসবুক, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার

সোশ্যাল মিডিয়া জায়ান্টের মূল প্রতিষ্ঠান মেটা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের সহিংসতা নিয়ে পোস্ট করার অনুমতি দিচ্ছে। তবে, এই সুবিধা কয়েকটি দেশের ব্যবহারকারীদের মধ্যে সীমিত করা হয়েছে।

রয়টার্স মেটার অভ্যন্তরীণ ই-মেইল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও দেশটির প্রশাসনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মূলত পোস্ট করার সুবিধা দেয়া হচ্ছে। এ কারণে, সীমিত সময়ের জন্য প্লাটফর্মগুলো হেট স্পিচ পলিসিতে পরিবর্তন আনা হয়েছে। এমনকি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোর মৃত্যু চেয়ে দেয়া পোস্টও অনুমোদন করছে বলে কনটেন্ট মডারেটরদের কাছে পাঠানো ই-মেইল সূত্রে জানা গেছে।

এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা অস্থায়ীভাবে রাজনৈতিক একতা ও মতপ্রকাশের সুবিধা চালু করেছি। যেগুলো রাশিয়ান সেনাবাহিনীর মৃত্যু কামনার মতো হিংসাত্মক বক্তব্য এবং আমাদের নীতি ভঙ্গ করে।

ই-মেইলের তথ্যানুযায়ী, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে বর্তমানে নীতিমালার এ পরিবর্তন ও পোস্ট দেয়ার সুবিধা চালু রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ান দূতাবাস মেটার এ ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায়।

এক টুইটে দূতাবাস জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠানকে সত্যের মানদণ্ড নির্ধারণের এবং এক জাতির বিপক্ষে অন্য জাতিকে উসকে দেয়ার অধিকার দেয়নি। ভারতে থাকা দূতাবাসেও এ বার্তা প্রচার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ