আন্তর্জাতিক

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ব্যক্তিরা অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করেছিল।

মিডল ইস্ট আইয়ের খবরে জানা যায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনি ও একজন সিরীয়ও রয়েছে। তবে কবে এই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নিরাপত্তা কর্মকর্তাদের হত্যার চেষ্টা এবং পুলিশ স্টেশন ও গাড়িবহরের হামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ৩৭ জন সৌদি নাগরিক।

অপহরণ, ধর্ষণ, ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং আঞ্চলিক সংঘাতপূর্ণ এলাকায় যাওয়ার অপরাধে অভিযুক্ত হয়েছিলেন সাজা কার্যকর হওয়া ব্যক্তিরা। এক বিবৃতিতে এসপিএ জানায়, সৌদি আরব সন্ত্রাসবাদ এবং চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে কঠোর এবং অটল অবস্থান বজায় রাখবে, যা পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের একজন অ্যাটর্নির অধিকার প্রদান করা হয়েছিল এবং বিচারিক প্রক্রিয়া চলাকালীন সৌদি আইনের অধীনে তাদের পূর্ণ অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছিল। বিচারে তারা একাধিক জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ