ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫। রবিবার (১৩ মার্চ) লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য জানায়। ভোরের এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিমান থেকে ছোড়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। / সিএনএন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: