আন্তর্জাতিক

মেক্সিকোতে গুলি করে সাংবাদিক খুন

আরমান্দো লিনারেস, মেক্সিকোর নিউজ আউটলেট মনিটর মিশোয়াকানের পরিচালক
আরমান্দো লিনারেস, মেক্সিকোর নিউজ আউটলেট মনিটর মিশোয়াকানের পরিচালক

মেক্সিকোয় মঙ্গলবার একজন সাংবাদিক খুন হয়েছেন। মেক্সিকোর নিউজ আউটলেট মনিটর মিশোয়াকানের পরিচালক আরমান্দো লিনারেসকে একটি বাড়িতে হত্যা করা হয়।

এক বিবৃতিতে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় এ কথা জানায়। এ নিয়ে চলতি বছর দেশটিতে মোট আটজন সাংবাদিক খুন হলেন। এর মাত্র ছয় সপ্তাহ আগে তারই অপর এক সহকর্মী রবার্টো টলেডোকেও হত্যা করা হয়।

গত ৩১ জানুয়ারি টলেডোর হত্যাকান্ডের পর লিনারেস তাকে এবং তার টিমকে হুমকি দেয়ার নিন্দা জানিয়েছিলেন। দুর্নীতি সংক্রান্ত খবর প্রচার করায় তাদের এ হুমকি দেয়া হয়।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা নিরস্ত্র। আমরা অস্ত্র বহন করি না। আমাদের আত্মরক্ষার উপকরণ হচ্ছে কলম ও পেন্সিল।’

উল্লেখ্য, চলতি বছর মেক্সিকোয় খুন হওয়া লিনারেস অষ্টম সাংবাদিক।

রিপোটার্স উইদাউট বডার্স এবং আর্টিকেল ১৯ মেক্সিকোকে সংবাদ কর্মীদের জন্য বিপদজনক দেশ হিসেবে উল্লেখ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ