আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ২ জনের মৃত্যু

 জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
জাপানের উত্তর-পূবাঞ্চলে বুধবার দিবাগত রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্পে প্রায় ২০ লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে ১১ বছর আগে আঘাত করেছিল। ভূমিকম্পটি ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের সূত্রপাত করেছিল। ভূমিকম্পটি দেশটির স্থানীয় সময় রাত ১১ টা ৩৬ মিনিটে আঘাত হেনেছিল বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। ভূমিকম্পটি ৫৭ কিলোমিটার (৩৫.৪ মাইল) গভীরতা সম্পন্ন ছিল। ফুকুশিমা, মিয়াগি এবং ইয়ামাগাতা প্রিফেকচারে আফটারশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ