আন্তর্জাতিক

ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনের একটি বিমান ঘাঁটি (ফাইল ছবি)
ইউক্রেনের একটি বিমান ঘাঁটি (ফাইল ছবি)

রাশিয়াকে মোকাবেলা করার জন্য ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই অনুরোধ করেন।

মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ভয়াবহ বিমান হামলার জবাব দেওয়া এবং নো-ফ্লাই জোন আরোপ করার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন। আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে যে সহায়তা করেছে সেজন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, ‘আমাদের আরও সহায়তা দরকার।’

জেলেনস্কির ভাষণের পর পরই ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে পুতিন যাতে কখনোই বিজয়ী হতে না পারেন তা নিশ্চিত করতেই দেশটিতে এ অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা।

আমেরিকায় ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন দুই হাজার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার ৮০০টি, দুই কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ৯ হাজার। এ ছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চারও রয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ