আন্তর্জাতিক

রুশ বাহিনীর হামলায় ১০৭ শিশু নিহত: ইউক্রেন

রুশ বাহিনী
রুশ বাহিনী

ইউক্রেন দাবি করেছে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের ১০৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জনেরও বেশি শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এ কথা জানিয়েছে। সেই সাথে ইউক্রেন সরকার বলেছে, শুধু শিশু নয় রুশ হামলার নৃসংসতা থেকে রক্ষা পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানগুলোও। এমনকি মসজিদেও হামলা করেছে রাশিয়া বাহিনী।

বৃহস্পতিবার প্রসিকিউটর জেনারেল অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এসময় ইউক্রেনের ৪১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রুশ বাহিনীর গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অন্তত ১১টি হাসপাতালে গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ