আন্তর্জাতিক

আরব আমিরাতের যুবরাজের সঙ্গে বাশারের বৈঠক

আমিরাতের শাসক শেখ রশীদ মুহাম্মাদ বিন রশীদ আল-মাখতুমের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট বাশার আসাদ
আমিরাতের শাসক শেখ রশীদ মুহাম্মাদ বিন রশীদ আল-মাখতুমের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট বাশার আসাদ

সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেদেশের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল (শুক্রবার) সিরিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান প্রেসিডেন্ট বাশার।

গত দুই দশকের মধ্যে এই প্রথম তিনি কোনো আরব দেশ সফর করছেন।

এ সময় জায়েদ আল-নাহিয়ান বলেন, সিরিয়া হচ্ছে আরব নিরাপত্তার মৌলিক স্তম্ভ। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ার জনগণ হচ্ছে ভ্রাতৃপ্রতিম জাতি এবং আবুধাবি দামেস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করা ব্যাপারে বিশেষভাবে আগ্রহী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব অঞ্চলকে রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “আমাদেরকে অবশ্যই আমাদের নীতি, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আমাদের জনগণের স্বার্থের প্রতি অনুগত থাকতে হবে।” সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান কয়েক মাস আগে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছিলেন। এরপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। এ সফরের প্রেক্ষাপটে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে, শিগগিরই আরব লীগে ফিরে আসবে দামেস্ক।

২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সহিংসতা শুরু করলে আরব অঞ্চলের বেশিরভাগ দেশ উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করে। তারমধ্যে সংযুক্ত আরব আমিরাতও ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ