আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ সাবেক মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ

যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ শিকাগোতে ইউক্রেনের একটি গির্জা সফর করে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় কিয়েভের প্রতি শুক্রবার তাদের সমর্থন ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।

এই দুই প্রেসিডেন্ট ইউক্রেনের পতাকার রঙের নীল ও হলুদ ফিতা পরে ক্যাথলিক চার্চ অব সেন্টস ভলোদিমির অ্যান্ড ওলহার সামনে দেশটির জাতীয় প্রতীক সূর্যমুখী ফুলের পুষ্পস্তবক অর্পণ করেন।

ক্লিনটনের টুইটার একাউন্টে দেয়া এ সফরের এক ভিডিও বার্তায় বলা হয়, রাশিয়া গত মাসে তাদের প্রতিবেশি দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তাদের এমন পদক্ষেপের লক্ষ্য ‘ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানানো।’

ওই টুইটার বার্তায় বলা হয়, ‘স্বাধীনতার জন্য এবং নিপীড়নের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জনগণের পাশে রয়েছে আমেরিকা।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ