আন্তর্জাতিক

আজভ সাগর থেকে বিচ্ছিন্ন ইউক্রেন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজভ সাগর থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলেছে রুশ বাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে বলে আজ শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস বলেছে, আজভ সাগর থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলছে রুশরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজভ সাগরে সাময়িকভাবে ইউক্রেনের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে দখলদারেরা দোনেৎস্ক অঞ্চলে আংশিক সফলতা পেয়েছে।

তবে যুদ্ধের মূল লক্ষ্য অর্জন থেকে মস্কোকে এখন পর্যন্ত ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস। তাঁদের দাবি, স্থল অভিযানে ব্যর্থ হয়ে শত্রুরা ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মাধ্যমে শোধ নেওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার এবং নির্বিচার বোমাবর্ষণ দুটিই করছে তারা।

ইউক্রেনের প্রধান বাণিজ্যিক বন্দর মারিউপোল শহরে রুশ বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াইয়ের খবরের মধ্যে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা স্বীকার করল কিয়েভ। মারিউপোল শহরের কেন্দ্রস্থলে বর্তমানে দুই বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো। তিনি গতকাল শুক্রবার বিবিসিকে বলেন, রুশ সেনারা আক্রমণ জোরদার করেছেন। এখন শহরজুড়েই তাঁদের হামলা চলছে। মেয়র বলেন, আজ তাঁরা সত্যিই অনেক সক্রিয় ছিলেন। ট্যাংক ও মেশিনগান নিয়ে যুদ্ধ চলছে। সবাই বাংকারে লুকিয়ে রয়েছেন।

এদিকে ‘দেরি না করে’ মস্কোর সঙ্গে অর্থবহ শান্তি ও নিরাপত্তা সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ এ আহ্বান জানিয়ে তিনি বলেন, আগ্রাসন চালিয়ে করা ‘ভুলে’ যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া, তা সীমিত রাখতে সংলাপই তাদের একমাত্র সুযোগ।

রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, এখন সাক্ষাতের সময়, এখন সংলাপের সময়। এখন সময় ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখার এবং ইউক্রেনের ন্যায়বিচারের পাওয়ার।

ইউক্রেনে রাশিয়ার হামলা আজ ২৪তম দিনে গড়িয়েছে। এই সামরিক অভিযানে রুশ বাহিনী ধারণার চেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। এখন পর্যন্ত কিয়েভসহ বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর অগ্রযাত্রা ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ