আন্তর্জাতিক

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু
বিশ্বে করোনায় মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৭৩০ জন। এই সময়ে শনাক্ত হয়েছে ১৪ লাখ এক হাজার ৪৪৭ জন।

রোববার (২৯ মার্চ) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১৩শ। আর শনাক্ত কমেছে এক লাখ ৪০ হাজারের বেশি।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৮৫৬।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি তিন লাখ ৮১ হাজার ৩২৯ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৩১৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ১০১ জনের।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৪৯৫ জন। একদিনে সর্বোচ্চ মৃত্যুর এ দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩২ হাজার ৯৫৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৫৮ জনের।

শনাক্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৪৮৪ জন। মারা গেছে ১২৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ সাত হাজার ৫৬৪ জন এবং মারা গেছে ৫ লাখ ১৬ হাজার ৫১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ