কাগজ সংকটের কারণে পশ্চিম প্রদেশের স্কুল পরীক্ষা বাতিল করেছে শ্রীলঙ্কা। করোনার ফলে গত দুই বছর ধরে বন্ধ থাকার পর শ্রীলঙ্কায় খুলেছে স্কুল খুললেও দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন পড়েছে অনিশ্চয়তায়।
সোমবার থেকেই শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশে শুরু হওয়ার কথা ছিল স্কুল পরীক্ষা। একেবারে শেষ মুহূর্তে সরকারি নির্দেশে বাতিল হচ্ছে সমস্ত পরীক্ষা।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময়ে এই প্রথম এত ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে কলম্বো। পরিস্থিতি এমনই, কাগজ আমদানির পর্যাপ্ত ডলারই নেই রাজকোষে। আর তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: