আন্তর্জাতিক

ইউক্রেনে নিহত হয়েছে ৬ সাংবাদিক

ছবি: সৃগৃহীত
ছবি: সৃগৃহীত

গেল ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রুশ বাহিনী। চলমান এই যু্দ্ধে এখন পর্যন্ত ৬ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন প্রেস এমব্লাম ক্যাম্পেইন (পিইসি) শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্তত তিন হাজার বিদেশি সাংবাদিক কাজ করছেন বলেও জানিয়েছে প্রেস এমব্লাম। এরমধ্য থেকে দুইজনকে অপহরণ করেছে রুশ বাহিনী। এছাড়া রাশিয়ার হ্যাকাররা ইউক্রেনের মিডিয়ার ওয়েবসাইটে আক্রমণ করেছে। খবর আলজাজিরার।

পিইসি বলছে, কিয়েভের নিকটবর্তী ইরপিন শহরে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

কয়েক দিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হামলায় যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকর্জেভস্কি নিহত হন বলে জানায় বিবিসি। একই ঘটনায় তার সহকর্মী বেঞ্জামিন হল আহত হন।

নিহত সাংবাদিকদের কেউ রকেট হামলার ছড়িয়ে পড়া অংশের আঘাতে আহত হয়েছেন, আবার কেউ আহত হয়েছেন গুলিতে।

এর আগে ইরপিনে গুলিবিদ্ধ হয়ে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন। ব্রেন্ট যুক্তরাষ্ট্রের পিবডি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ছিলেন।

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস বলছে, হামলায় ব্রেন্টের সঙ্গে হুয়ান আরেডন্ডো নামে একজন মার্কিন ফটো সাংবাদিক আহত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর, তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। বর্তমানে দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি রাজধানী কিয়েভ ঘিরে ব্যাপক লড়াই হচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ