আন্তর্জাতিক

মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস

মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস
মারিওপোলে রুশ হামলায় ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা ধ্বংস

ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

শহরটি রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কর্মকর্তারা রোববার এ কথা জানান।

ইউক্রেনের আইনপ্রণেতা লিসিয়া ভ্যাসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি ব্যাপক। পরিবেশও বিপর্যস্ত।

কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুন্ডলি উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাট আখমেতভের নিয়ন্ত্রণাধীন মেটিনভেস্ট গ্রুপের অংশ এই আজভস্টাল কারখানা।

যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতভ ইউক্রেনে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ