আন্তর্জাতিক

আইএস জঙ্গির উপস্থিতির অভিযোগ প্রত্যাখ্যান করল আফগানিস্তান

মার্কিন সন্ত্রাসী বাহিনী- সেন্টকমের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি
মার্কিন সন্ত্রাসী বাহিনী- সেন্টকমের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি

আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এখনও তৎপর বলে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে তালেবান সরকার। তালেবানের গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতি বলেছে, “আমরা দেশের জনগণ, প্রতিবেশী ও গোটা বিশ্বকে এ নিশ্চয়তা দিতে চাই যে, আফগানিস্তানে এখন আর এইএস-এর কোন তৎপরতা নেই।"

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী- সেন্টকমের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাদের গোয়েন্দা সূত্রে তারা জেনেছেন, আফগানিস্তানে প্রায় দুই হাজার আইএস জঙ্গি অবস্থান করছে।

তিনি বলেন, গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর তালেবান দেশটির অনেকগুলো কারাগারের দরজা খুলে দেয়। এগুলোর মধ্যে পোলচারখি ও পারওয়ান কারাগারে বিপুল সংখ্যক আইএস জঙ্গি ছিল যারা ছাড়া পেয়ে যায়। এ ঘটনায় আফগানিস্তানে তৎপর আইএস জঙ্গি গোষ্ঠী প্রাণ ফিরে পায়।ম্যাকেঞ্জি দাবি করেন, নির্বিচারে বন্দি ছেড়ে দেয়ার ওই ঘটনার খেসারত দিতে হচ্ছে তালেবানকে।

মার্কিন এই জেনারেল বলেন, আফগানিস্তানের যেসব অঞ্চলে কেন্দ্রীয় সরকারের শাসন শক্তিশালী নয় বিশেষ করে পূর্ব আফগানিস্তানে নিজেদেরকে পুনর্গঠন করছে আইএস খোরাসান।

কিন্তু সন্ত্রাসী মার্কিন জেনারেল ম্যাকেঞ্জির এই বক্তব্য প্রত্যাখ্যান করে তালেবানের বিবৃতিতে দাবি করা হয়েছে, আফগানিস্তানের কোনো স্থানে আইএসের কোনো ধরনের উপস্থিতি নেই। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ