আন্তর্জাতিক

শান্তি আলোচনার জন্য জেরুজালেম সঠিক স্থান : জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে শান্তি আলোচনার জন্য জেরুজালেমকে ‘সঠিক স্থান’ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতা এবং ভবিষ্যৎ শান্তির জন্য ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে।

ভলোদিমির জেলেনস্কি রবিবার ইউক্রেনের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৈঠক আয়োজনের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা তাঁর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব। এবং সে বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে জেরুজালেম।’

‘শান্তির সন্ধানে আলোচনার জন্য এটাই (জেরুজালেম) সঠিক জায়গা’, যোগ করেন জেলেনস্কি।

রোববার ভার্চুয়ালি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরে জেলেনস্কি এসব কথা বলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ